শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ৫ মাসে ২৯ হত্যাকান্ড

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে বাড়ছে উদ্বেগ

রিফাতুন্নবী রিফাত, গাইবান্ধা

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ক্রমাগতই ভেঙ্গে পড়েছে। জেলায় প্রতিনিয়ত ঘটছে চুরি, ধর্ষণ, ছিনতাইসহ হত্যাকান্ডের মতো ঘটনা। সামাজিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে ঘটছে পাল্টাপাল্টি হামলা ও হত্যার ঘটনা। সাথে কিছুতেই কমছে না জেলা জুড়ে মাদকের আগ্রাসনসহ নানা অপরাধ। শুধু রাতে নয়, দিনে দুপুরেও হচ্ছে চুরি ও ছিনতাই। নিয়মিত চুরি, ছিনতাই ও হত্যাকান্ড সংঘটিত হলেও অপরাধীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়দের। তারা মনে করেছেন প্রশাসনের নিয়মিত তদারকির অভাব ও মাদকের সহজলভ্যতায় এসব অপরাধ কার্মকান্ড বেড়েই চলছে।  

গাইবান্ধা জেলা পুলিশের তথ্যমতে গেল জানুয়ারি থেকে চলতি মাসের ২৯ জুন পর্যন্ত জেলার ৭ উপজেলায় দুটি ছিনতাই জনিত হত্যাকান্ডসহ শুধু হত্যাকান্ডের ঘটনাই ঘটেছে ২৯টি। এছাড়া ৮টি ছিনতাই ও ২ টি ডাকাতি, ৩৮টি চুরি ও ৪২টি ধর্ষনসহ ৯৫টি নারী নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যথাযোগ্য ভূমিকার অভাবে সর্বত্রই বাড়ছে বিভিন্ন অপরাধ। এতে জানমালের নিরাপত্তাসহ স্বাভাবিক চলাফেড়া নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। জেলা জুড়ে মাদকের বিস্তার বাড়ায় এসব অপরাধের ঘটনা বাড়ছে। সেই সাথে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোর, ছিনতাইকারীসহ অপরাধীরা গ্রেফতার না হওয়ায় অনেকে থানায় অভিযোগ করতেই যাননা বলে জানান তারা।

গাইবান্ধা শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৮) বলেন, শহর জুড়ে এমন অপরাধ কর্মকান্ড আর কখনো ঘটেছে বলে আমার জানা নাই। সাধারণ মানুষ সন্ধ্যার পর বের হতে হয় জীবনের ভয় নিয়ে। পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা আগের মতো মাঠে কাজ করছে না। তারা অফিসের মধ্য সীমাবদ্ধ থাকছে যে কারনে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে।

গাইবান্ধা শহরের পূর্বপাড়া এলাকার বাসিন্দা সনজু মিয়া বলেন, প্রশাসনের ভুমিকা না থাকায় আজ জেলা জুড়ে প্রায় প্রতিদিন লাশ পড়ছে। যে যার মতো আইন হাতে তুলে নিচ্ছে। দ্রুত প্রশাসনকে কঠোর হতে হবে। পুলিশের সাথে সাধারন মানুষের দূরুত্ব বেড়ে গেছে এটিও কমাতে হবে।

এবিষয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শরিফুল আলম বলেন, কয়েকটি ঘটনার পর পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে। সচেতনতা বাড়াতে ও অপরাধ কর্মকান্ড বন্ধে সাধারন মানুষের নিরাপত্তায় জেলা জুড়ে নতুন করে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত চুরি, ছিনতাই ও মাদকদ্রবসহ বিভিন্ন অপরাধের ঘটনার অভিযোগে জেলার বিভিন্ন থানায় ৯শ ৯৬টি মামলা দায়ের হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

আইনশৃঙ্খলা পরিস্থিতিগাইবান্ধা

শেয়ার করুন: