গোপালগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জে ট্রাকচাপায় কল্লোল বালা (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কল্লোল বালা গোপালগঞ্জ শহরের মোহাম্মদপুর এলাকার প্রশান্ত বালার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন কল্লোল। পথিমধ্যে মান্দারতলা এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি দ্রুতগামী ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/রই