শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পানিবন্দি নাজিরপুর পোস্ট অফিস, গ্রাহকের দুর্ভোগ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুর সদর পোস্ট অফিসের রাস্তাটি দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকার কারণে গ্রাহকদের দুর্ভোগ চরমে উঠেছে। রাস্তাটির দুইপাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকে। এ কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনসাধারণ।

নাজিরপুরে চিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি।

বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো জীবনবীমা ও সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এই পোস্ট অফিসের গুরুত্ব অপরিহার্য।

এসব কারণে বহু গ্রাহক প্রতিদিন উপজেলা পর্যায়ের পোস্ট অফিসে আসেন তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে। অথচ এই পোস্ট অফিসের রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, অফিসের রাস্তাটি পানিতে নিমজ্জিত। নোংরা পানিভর্তি রাস্তা দিয়ে গ্রাহক অফিসে যাচ্ছে। এই নোংরা পানির মধ্যে চলাচল করে অফিসিয়াল কাজকর্ম চালাচ্ছে এখানকার কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে নাজিরপুর সদরের বাসিন্দা কবীর হোসেন জানান, আমি পোস্ট অফিসের একজন নিয়মিত গ্রাহক। পোস্ট অফিসের রাস্তাটি পানিবন্দি থাকার কারণে কাজে ব্যাঘাত ঘটছে। উপজেলা সদরের পোস্ট অফিসটির এমন বেহাল দশায় আমরা মর্মাহত।

নাজিরপুর উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার জানান, বিষয়টি উপজেলার সমন্বয় মিটিংয়ে কয়েকবার আলোচনা হয়েছে। উপজেলা পরিষদ প্রকল্প অনুমোদন করলে আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো।

ভোরের আকাশ/মো.আ.

পানিবন্দিপোস্ট অফিসবরিশাল

শেয়ার করুন: