সাতকানিয়ায় শাহ বকসু ফকির (রাহ:) সিএনজি সমিতির সভা

কেরানি হাট হযরত শাহ সুফি বকসু ফকির (রাহ:) সিএনজি, ফোরস্ট্রোক, অটোরিকশা মালিক বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গ্রিন টাচ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক এবং প্রধান বক্তা ছিলেন প্রফেসর জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুবুল আলম ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দও অংশ নেন।
ভোরের আকাশ/মো.আ.