শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝিনাইদহ হাসপাতালে আইসিইউ সিসিইউ চালুর দাবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ সদর হাসপাতালে মানববন্ধন
ঝিনাইদহ সদর হাসপাতালে মানববন্ধন

ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। 

শনিবার (১৪ জুন) সকালে সদর হাসপাতালের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহের সাধারণ মানুষের পাশাপাশি সুশিল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে হাসপাতালের বিদ্যমান সমস্যা নিরসনে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুস্তাফিজুর রহমানের কাছে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

.কর্মসূচীতে সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, প্রফেসর ডাঃ এ কে এম কামাল, প্রফেসর ড. আব্দুল মতিন, কমিটির উপদেষ্টা এবং শিল্পপতি ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, কমিটির উপদেষ্টা ডাঃ মোঃ শফিউল আলম সোহাগ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ মোয়াজ্জেম হোসেন দিপু, ডাঃ মেহেদী ইসলাম টিটো, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি এম এ কুদ্দুস, মোঃ আব্দুস সবুর, আবু সালেহ মোঃ মুসা, সাব্বির আহমেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না, ফারুক হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা, ঝিনাইদহের ২০ লাখ মানুষের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দ্রুত সদর হাসপাতালে  নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় সুবিধা চালু করার দাবী জানান।

 ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারন সম্পাদক প্রকৌশলী আবুল বাশার জানান, ঝিনাইদহের মানুষকে যাতে এসকল সেবার জন্য যশোর, ফরিদপুর বা ঢাকায় ছুটতে না হয়, সে জন্য তারা বিদ্যমান সমস্যা নিরসনে আন্দোলন করছেন। সংগঠনটি আশা করেন, সরকার তাদের ৫ দফা দাবী পুরণে সচেষ্ট হবেন।

ভোরের আকাশ/আজাসা

আইসিইউঝিনাইদহ

শেয়ার করুন: