শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভান্ডারিয়ায় দোয়া মাহফিল

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) মাগরিববাদ উপজেলার ধাওয়া বাজারে ৫নং ধাওয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের যৌথ আয়োজনে এ বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধাওয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি কাজী আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধাওয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আব্দুর রশিদ খান।

ধাওয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জামাল হায়দার, যুবদল নেতা শফিকুল ইসলাম সজল মৃধা, রনি সরদার, স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাসেল হাওলাদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট ভাণ্ডারিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. মাসুম বিল্লাহ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ধাওয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের জনগণের প্রত্যাশা ও প্রার্থনা।

অনুষ্ঠানে দেশের সকল মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে সবাইকে নিয়মিত দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ভান্ডারিয়া উপজেলা বিএনপিখালেদা জিয়া

শেয়ার করুন: