শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, পাথরের চর চেংটিমারী এলাকার আব্দুল মালেক (৫০) দোকানের পেছনে আব্দুল জলিলের পুকুরের হাইওয়ে সড়ক সংলগ্ন কচুরিপানার নিচে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে বিভিন্ন ধরনের ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং আব্দুল মালেককে আটক করা হয়।

আরও পড়ুন

চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতার মৃত্যু

উদ্ধার করা মদের মধ্যে রয়েছে, ব্ল্যাক হোয়াইট ৩৩ বোতল, হুইস্কি ২৩ বোতল, ইউস্কি ২০ বোতল এবং ভটকা ১২ বোতলসহ ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: