শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রেমিকার হাতে ‘পিস্তল’ তুলে দেওয়ার ভিডিও ভাইরাল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে রেস্তোরাঁয় একটি টেবিলে বসে এক প্রেমিক-প্রেমিকা যুগল গল্প করছে। কথার ফাঁকে এক সময় প্রেমিক একটি ‘খোলা আগ্নেয়াস্ত্র (পিস্তল)’ বের করে প্রেমিকার হাতে তুলে দেয়। তাতেই প্রেমিকা হাসিতে ফেটে পড়েন। পিস্তল নিয়ে তাক করেন প্রেমিকের দিকে আবার টেবিলের উল্টো পাশের অন্য ব্যক্তির দিকেও। এ সময় সবাই হাসতে থাকেন। খোলা পিস্তল নিয়ে প্রেমিক-প্রেমিকার এমন একটি খুনসুটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের পরে এমন খোলা অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে বসে খুনসুটি করা ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে বিষয়টি সবার আলোচনায় চলে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, এমসি বাজার এলাকায় আলিফ ও তার সঙ্গবদ্ধ কিশোর গ্যাংটি এমন কোনো অপরাধ নাই যা তারা করে না। ছিনতাইসহ চাঁদাবাজি নিত্যদিনের কাজ ওদের। মানুষের জমি দখল থেকে শুরু করে মারামারিসহ সব অপরাধ করে আলিফ ও তার সাঙ্গপাঙ্গরা। কিছুদিন আগে চাঁদাবাজির ও অপহরণের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, এটি পুরোনো ভিডিও। কিছু দিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং আলিফকে গ্রেপ্তার করা হয়েছিল। সে এখন কারাগারে আছে। তবে তার কাছে থেকে তখন (গ্রেপ্তারের সময়) কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সহসায় কিছু বলা যাবে না। যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত করা যাবে না এটি আসল আগ্নেয়াস্ত্র, নাকি খেলনা। তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন ওসি মহম্মদ আবদুল বারিক।

ভোরের আকাশ/এসএইচ

প্রেমিকাপিস্তলশ্রীপুরগাজীপুরভিডিও ভাইরাল

শেয়ার করুন: