শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরিরামপুরে কালো মানিকের দাম হাঁকানো হয়েছে ৮ লাখ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হরিরামপুরে কালো মানিকের দাম হাঁকানো হয়েছে ৮ লাখ
হরিরামপুরে কালো মানিকের দাম হাঁকানো হয়েছে ৮ লাখ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচর গ্রামের ‘ভাই ভাই ক্যাটেল ফার্মে’ দেখা মিলেছে ব্যতিক্রমধর্মী এক গরুর যার নাম ‘কালো মানিক’। কুচকুচে কালো রঙ, বিশাল আকার আর নবাবী আচরণে ইতোমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে গরুটি। প্রায় ৯৫০ কেজি ওজনের এই ষাঁড়টি ফার্মে জন্ম নেওয়া হলস্টেইন ফ্রিজিয়ান (অস্ট্রেলিয়ান জাতের) গরু। প্রাকৃতিক পদ্ধতিতে দীর্ঘ আড়াই বছর ধরে লালন-পালন করা হয়েছে। গরুটির দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা।

গরুর মালিক মো. আক্কাছ আলীর ছেলে ডা. মো. রবিন বেপারী জানান, কালো মানিককে পালন করতে দিনে রাতের সমান যত্ন নিতে হয়। তাকে সামলাতে মাঝে মাঝে ৫-৮ জনের প্রয়োজন হয়। খাবারের তালিকায় রয়েছে খড়, ভূষি, খৈল, পায়রা, ভুট্টা ও প্রতিদিন ৫০-৬০ কেজি কাঁচা ঘাস। দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয় তাকে।

তিনি আরও বলেন, “ফার্মের ১৮টি গরুর মধ্যে কালো মানিক সবচেয়ে বড় ও আকর্ষণীয়। এছাড়াও হাটে তোলার জন্য আরও ৭টি ষাঁড় প্রস্তুত রয়েছে।”

মালিক আক্কাছ আলী দৈনিক ভোরের আকাশকে বলেন, “কালো মানিকের যত্নে কোনো কমতি করিনি। কৃত্রিম মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করিনি। শুধু প্রাকৃতিক খাবারেই বড় করেছি। এবার ঈদ উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করছি। ৮ লাখ টাকা দাম হাঁকিয়েছি, তবে ভালো ক্রেতা পেলে কিছুটা কম-বেশিও করা হতে পারে।” আগ্রহীদের তিনি ০১৮৭৪৩৩৬২০১ নম্বরে যোগাযোগের আহ্বান জানান।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম দৈনিক ভোরের আকাশের সাংবাদিক বাবুল আহমেদকে বলেন, “এ বছর বিদেশি পশু আমদানি না হওয়ায় স্থানীয় খামারিরা ভালো দাম পাবেন বলে আশা করছি। হাটগুলোতে চিকিৎসা সহায়তা দিতে আমাদের টিম প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, “খামারিরা যেন নিরাপদে হাটে গিয়ে পশু বিক্রি করতে পারেন এবং ক্রেতারা যেন তাদের সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে পারেন সেই বিষয়েও নজর রাখার অনুরোধ জানিয়েছি সংশ্লিষ্টদের।”

ভোরের আকাশ/এসএইচ

কালো মানিকহরিরামপুরমানিকগঞ্জ

শেয়ার করুন: