আড়াইহাজারে পাগলা কুকুরের আক্রমণ, আহত ১৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তিন গ্রামে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহষ্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রামচন্দ্রদী বগাদী এবং জালাকান্দি এ তিনটি গ্রামে এ ঘটান ঘটেছে। ঘটনার পর থেকে এলাকায় কুকুর আতঙ্কে মানুষ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পাগলা কুকুর অন্য এলাকা থেকে এসে প্রথমে বগাদী গ্রামের জুবায়ের (৫) নামে এক শিশুকে কামড়ে যায়। সে ওইস গ্রামের সাইদুলের পুত্র। পরে একই কুকুর পাশ্ববর্তী রামচন্দ্রদী এবং জালাকান্দি এলাকায় প্রবেশ করে যাকে সামনে পায় তাকেই কামড়াতে থাকে।
এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস (৩২), কুলসুম (৪০) রায়হান (২০) জাহাঙ্গীর (৪০) ওমর আলী (৭০) সাগরিকা (৩০) ফাতেমা (৩৫) ডলি (৩৫)হাওয়া (৩০) ও অপর ৪/৫ জনকে একের পর এক কামড়ে আহত করে। তাদের সবাইকে আড়াইহাজার উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে এক জনের অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকার মাহাখালি জলাতঙ্ক হাসপাতালে রেফার করা হয়। এবং বাকীদেরকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার শিমুল জানান।
ভোরের আকাশ/ইউএম