শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর সরকারি মহিলা কলেজ

শিক্ষাসফরের বাসে শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগানের ভিডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরের সময় বাসে একদল শিক্ষার্থীদের সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও জয় বাংলা শ্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ভাইরাল হয়েছে।

গত ২৮ জানুয়ারি  শিক্ষা সফরে শিক্ষার্থীরা নিজেরাই এই ভিডিও করেলেও তা শুক্রবার বিকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিগত সময়ে ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ভিডিওটি পোস্ট করে। মুহুর্তেই ভাইরাল হয়ে পরে ভিডিওটি। রাজনৈতিক সেই দলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাদুবাদ জানিয়ে নানা পোস্ট করে।

অপরদিকে এ ভিডিও নিয়ে ব্যাপক  সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে জুলাই আন্দোলনের পক্ষের লোকজন।

জানা যায়, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়িতে শিক্ষা সফরে যায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। যাওয়া সময় বাসে বসে একটি অংশ, শেখ হাসিন, জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি শেখ হাসিনার নাম উল্লেখ করে গানের সুরে উচ্ছ্বাস প্রকাশ করে। পাশাপাশি তারা নিজেরাই এ ভিডিও ধারন করতে দেখা গেছে ভিডিওতে।  এরপর শুক্রবার সকাল থেকে এ ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে দায়ী করছে অভিভাবকরা। তাদের দাবি বিগত সময় ও বর্তমান সময়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকারা অতিরিক্ত রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখিয়েছে।  যার ফলে নেতিবাচক প্রভাব পরেছে প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায়। নানা সময় শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে রাজনৈতিক কর্মসূচিতে। দেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পরে এ অবস্থার পরিবর্তন হয়নি।  দেখা গেছে আরো বেশি রাজনৈতিক সংশ্লিষ্টতা। কলেজ কর্তৃপক্ষ নিজেরা আয়োজন করেছে নানা কর্মসূচীর।  এ সব কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যমুলক।  

এ সব কারনে অভিভাবকদের মধ্যে রয়েছে হতাশা।  তবে তাদের দাবি, আমদের পক্ষে এ বিষয় শক্ত অবস্থান নিয়ে অভিযোগ করার সুযোগ কই? তবে আমরা এটা চাই না। আমরা সন্তানদের লেখাপড়া করতে পাঠাই।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

ভোরের আকাশ/মো.আ.

 

পিরোজপুর

শেয়ার করুন: