শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলল দুর্বৃত্তরা

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেনীতে ঢাকা–চট্টগ্রাম রেলপথের ফিসপ্লেট ও নাটবল্টু খুলে রেলবিট আলাদা করে সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে লাল কাপড় বেঁধে দিয়েছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে মেরামত করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস।

শনিবার (৮ নভেম্বর) ফেনী রেলস্টেশনের অদূরে সদর উপজেলার দক্ষিণ সহদেবপুর এলাকার আপ লাইনের আউটার সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

ফেনীর ফাজিলপুর স্টেশন মাস্টার মীর মো. ইমাম উদ্দিন বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ৮৯ নম্বর পিলার অংশের নাট-বল্টু খুলে তা পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে রেলের লোকজন দেখতে পায়, রেললাইনের ওপর লাল পতাকা বাঁধা। পরে রেলওয়ের মেরামতকারী দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত মেরামত কাজ শুরু করে। রেলের ৮-৯ জন কর্মী টানা এক ঘণ্টার প্রচেষ্টায় পর পুনরায় রেললাইন সচল করা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ দিপক দেওয়ান বলেন, ধারণা করছি, এটি মাদকসেবীদের কাজ। তারা এর আগেও এমন কাজ করেছিল। তারা বল্টু খুলে নেওয়ায় রেলপথে বসানো স্লিপার খুলে যায়। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাইনটি দ্রুত মেরামত করে দিয়েছি। এতে রেল চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

ভোরের আকাশ/মো.আ.

রেললাইনফেনীদুর্বৃত্ত

শেয়ার করুন: