বুদ্ধিজীবী ও বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: আরজু, ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. ইব্রাহীম খান সাদাত, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, ডেইলি পোষ্ট প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, দৈনিক দিনকালের নিয়াজ মোহাম্মদ খান বিটু।
দৈনিক দিনদর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক মো. শাহজাদা, ৭১ টিভির প্রতিনিধি জালাল উদ্দিন রুমী, একুশে টিভির মীর মোহাম্মদ শাহিন, আর টিভির আজিজুর রহমান পায়েল, মাছরাঙ্গা টেলিভিশনের আশেক মান্নান হিমেল, দৈনিক ভোরের আকাশ এর স্টাফ রিপোর্টার হাফেজ আশরাফুল ইসলাম সুমন, দৈনিক মানবকন্ঠের খন্দকার শফিকুল আলম, দৈনিক নতুন সময়ের আবুল হাসনাত রাফি, দৈনিক আমার সময়ের আল মামুন, সাংবাদিক খন্দকার রায়হান, বাংলাদেশ গার্ডিয়ানের চয়ন বিশ্বাস বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান।
ভোরের আকাশ/মো.আ.