শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ভেঙে পড়া ব্রিজ মেরামত না হওয়ায় যাতায়াতে ভোগান্তি

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৫, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে ভেঙে পড়া ব্রিজ মেরামত না হওয়ায় যাতায়াতে ভোগান্তি
পিরোজপুরে ভেঙে পড়া ব্রিজ মেরামত না হওয়ায় যাতায়াতে ভোগান্তি

পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সহস্রাধিক মানুষ। বেশি দুশ্চিন্তায় আছে ৬ গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা।
‎
‎দ্বিতীয় দিন শনিবার (২১ জুন) দুপুর পর্যন্ত ডুবে যাওয়া বেইলি ব্রিজের প্লেট গুলো সরানো হলেও ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি।
‎
‎এর আগে শুক্রবার (২০ জুন) ভোর রাত ৪টার দিকে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ী এলাকায় ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়।
‎
‎এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও নেয়া হয়নি মেরামতের কোনো উদ্যোগ। ফলে এখন চরম দুর্ভোগের শিকার তারা।
‎
‎স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ মাতুব্বর বলেন, সম্পূর্ণ ভাটা কর্তৃপক্ষের সম্পূর্ণ সেচ্ছাচারী তার কারনে এ দূর্ঘটনা ঘটেছে।  ব্রিজের অপর পাশে চন্ডিপুর ইউনিয়নের ৬ টি গ্রামের মানুষ জনের প্রয়োজনীয় সব কাজ করতে এপারে আসতে হয়। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এই এলাকার হাজার হাজার মানুষ এখন ভোগান্তির মধ্যে রয়েছেন। পাশাপাশি ওপারে অনেক শিক্ষার্থী আছে যাদের আগামী ২৬ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদেরকেও পরিক্ষা দেওয়ার জন্য এপারে আসতে হবে তারা সবথেকে বেশি দুশ্চিন্তায় আছে।
‎
‎স্থানীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মো. শফিক গাজী বলেন, আগামী ২৬ তারিখ আমাদের এইচএসসি বাংলা পরিক্ষা। এই ব্রিজটি এর আগে মেরামত করা না হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের অনেক পথ বেশি ঘুরে পরিক্ষার সেন্টারে যেতে হবে। আমাদের অনেক সময়ও নষ্ট হয়ে যাবে।
‎
‎তবে এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপদের বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী টি, এম. রাজিমুল আলীম রাজু বলেন, আমরা ইতোমধ্যে বেইলি ব্রিজটির ভাঙা ও পানিতে ডুবে থাকা প্লেট ও পাত গুলো সরানোর কাজ করছি। তবে ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আশাকরি আনুমানিক এক সপ্তাহের মধ্যে ব্রিজটি মেরামত করা সম্ভব হবে।

ভোরের আকাশ/আজাসা

পিরোজপুরবেইলি ব্রিজ

শেয়ার করুন: