শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহে পুড়ছে মানিকগঞ্জ

বাবুল আহমেদ, মানিকগঞ্জ

প্রকাশ : ১২ মে ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
তীব্র তাপপ্রবাহেও থেমে থাকেনি শ্রমজীবীও সাধারণ মানুষের জীবন
তীব্র তাপপ্রবাহেও থেমে থাকেনি শ্রমজীবীও সাধারণ মানুষের জীবন

গত এক সপ্তাহ তীব্র তাপপ্রবাহে পুড়ছে মানিকগঞ্জ। গতকাল  রোববার (১১ মে) তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে জেলা জুড়ে।

আজ সোমবার (১২ মে) বেলা ১১টায় তাপমাত্রা কিছুটা কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে বিকেল নাগাত তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এবিষয়ে জেলার সিভিল সার্জন জানান, এই তীব্র তাপপ্রবাহে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হতে পরামর্শ দিয়েছেন তিনি। 

সূত্র জানায়, এই তীব্র তাপদাহে শহরে খুব কম লোকজন চলাচল করতে দেখা গেছে।তবে তীব্র তাপপ্রবাহে থেমে থাকেনি শ্রমজীবীও সাধারণ মানুষের জীবন। তীব্র তাপপ্রবাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে আসছেন। 

মানিকগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, তীব্র দাবদাহের জন্য প্রতিদিন ১০ থেকে ১২ জন রোগী চিকিৎসা নিতে আসছে। এরমধ্যে শ্রমজীবী মানুষ বেশি। এছাড়াও দাবদাহে রান্না করতে গিয়ে অনেক নারী অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। 

আবহাওয়া অফিসার জানায়, গতকাল রোববার মানিকগঞ্জে সর্বোচ্চ ৩৯ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার ৩৮.৭ ডিগ্রি তাপমাত্রা, শুক্রবার ৩৯.৪ ডিগ্রি তাপমাত্রা ছিল।

ডাক্তার শফিকুল ইসলাম জানান,  জীবিকার তাগিদে যারা বের হবেন তাদের সাদা রঙের কাপড় বা হালকা রঙের পাতলা কাপড় পরতে বলা হয়েছে। ছাতাবা টুপি ব্যবহার ওপর্যাপ্ত পরিমাণে পানি পানের পরামর্শ দেন। অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে নিকটতম হাসপাতালে যেতে পরামর্শ দেন তিনি। 

ভোরের আকাশ/সু

তাপমাত্রামানিকগঞ্জতাপপ্রবাহ

শেয়ার করুন: