শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট পেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। 

মঙ্গলবার (৩০ জুন) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে মেয়র ডা. শাহাদাত হোসেন এ বাজেট উপস্থাপন করেন।

এসময় ২০২৫-২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও তুলে ধরা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার সময় করপোরেশনের প্রায় ৫৯৬ কোটি টাকা দেনা ছিল। বর্তমানে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সেই দেনা কমিয়ে ৩৮০ কোটি টাকায় আনা হয়েছে।

তিনি জানান, চলতি অর্থবছরে আয়কর বাবদ ৪৭ কোটি ৭৩ লাখ টাকা এবং ভ্যাট বাবদ ৮৬ কোটি ৭৪ লাখ টাকা সরকারি কোষাগারে পরিশোধ করা হয়েছে। করপোরেশনের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করা হচ্ছে।

মেয়র বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করেই চট্টগ্রাম সিটি করপোরেশনকে এগিয়ে নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে দেনা কমিয়ে প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে শক্তিশালী করাই তার অন্যতম লক্ষ্য।

এছাড়া আগামী ১২ জুলাই নগরবাসীর জন্য ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ ‘আমাদের চট্টগ্রাম’ চালুর ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত বাসে আগুন

ভোরের আকাশ/ র.ই

 


 

ডা. শাহাদাত হোসেনচসিক মেয়র

শেয়ার করুন: