শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত বাসে আগুন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

তবে দুর্ঘটনার আগে  বাস চালক  টের পেলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসযাত্রীরা। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার  কেয়াইন  ইউনিয়নের ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় এ  ঘটনা ঘটে।
 
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বাসটির জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে মাওয়া এভারগ্রীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।

এভার গ্রীন কোম্পানির পরিচালক মো. হারুন মিয়া জানান,ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির চালক ও হেলপার বাসটির  ত্রুটি বুঝতে পেরে সকল যাত্রীকে নামিয়ে দেয়, যে কারণে কোন যাত্রী হতাহত হয়নি তবে বাসটি পুড়ে গিয়ে  আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

৫ কোটি টাকা ব্যয়ে ইসলামপুরে তিন বছরেও চালু হয়নি মা ও শিশু কল্যান কেন্দ্র

তিনি আরও জানান, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে উদ্ধার হন এবং একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ভোরের আকাশ/ র.ই

 

চলন্ত বাসে আগুনমুহাম্মদ সফিকুল ইসলাম

শেয়ার করুন: