শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাতছড়ি-চাকলা এলাকার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার মনতলা বাজারের পরিচিত ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ওই বাজারে ব্যবসা করে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত দুলাল দেবের শ্বশুরবাড়ি চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামে।

আরও পড়ুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি ডেন্টাল ক্যাম্প

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতছড়ি-চাকলা এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুলাল দেব। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি জড়িত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।’

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: