শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি ডেন্টাল ক্যাম্প

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশন। আগামী ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেন্টাল ক্যাম্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি দাঁতের যত্ন ও মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়।

সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস. এম. নছরুল কদির, ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আকতার উপস্থিত ছিলেন।

এ ছাড়া ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির, শিল্পী ও সাংবাদিক আজিজুল কদির, ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার সুকান্ত সরকার, ইউনিলিভারের সায়েন্টিফিক এক্সিকিউটিভ মোহাম্মদ ওয়াজেদ ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরফানুল হক তারেক সভায় অংশ নেন।

সভায় ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির বলেন, এ উদ্যোগের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের দাঁতের চিকিৎসা দেওয়া নয়; একই সঙ্গে তাদের মধ্যে নিয়মিত দাঁতের যত্ন ও মুখের স্বাস্থ্য সম্পর্কে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরি করা।

তিনি বলেন, প্রতিদিন সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করা, দাঁতের জন্য ক্ষতিকর খাবার ও পানীয় সম্পর্কে জানা এবং নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নেওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে এসব অভ্যাস গড়ে তুলতে ফ্রি ডেন্টাল ক্যাম্প কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এস. এম. নুরুল কদির আরও বলেন, ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশন মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে এ কার্যক্রমের জন্য বেছে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ক্যাম্পটি সফল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যাতে সহজেই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ নিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ফ্রি ডেন্টাল ক্যাম্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ক্যাম্পের আয়োজন, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দাঁতের চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিয়মিত মুখ ও দাঁতের যত্নের বিষয়ে সচেতনতা আরও বাড়বে। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।

ভোরের আকাশ/জেআ

চট্টগ্রাম

শেয়ার করুন: