ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদে উপজেলা কৃষি অফিসারের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ত্রাণ কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীগণ। চলতি বছর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় ২ হাজার ৪৪০ জন কৃষককে সার ও বীজ প্রদান করেন।
এর মধ্যে সরিষা ১৩৫০ জন, গম ১৫০ জন, সূর্যমূখী বীজ ও সার ৩০ জন, পিয়াজ ১০ জন, বোরো বীজ ও সার ১০ জন, সরিষা ১ কেজি, গম ২০ কেজি, বোরো ধান ৫ কেজি। উপজেলার ৭টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আয়োজনে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর।
ভোরের আকাশ/এসএইচ