শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫৩ বছর আমরা বহু নেতা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তন দেখিনি: ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৫৩ বছর আমরা বহু নেতা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তন দেখিনি: ড. আতিক মুজাহিদ
৫৩ বছর আমরা বহু নেতা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তন দেখিনি: ড. আতিক মুজাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন "৫৩ বছর আমরা বহু নেতা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তন দেখেনি। আমরা আমাদের পরিবর্তন চাই, আমরা কোন ভাইয়ের রাজনীতি (ব্যক্তি রাজনীতি) দেখতে চাইনা। আমরা কাজ চাই, উন্নয়ন চাই"।

শনিবার (২৪ মে) বিকেল ৫ টায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার দলীয় কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "আপনি কোন দল করেন সেটি আমাদের দেখার বিষয় নয়, আমরা কুড়িগ্রামের উন্নয়নে একসাথে কাজ করতে চাই। কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল ও টেক্সটাইল মিল চালু করে কুড়িগ্রামের মানুষকে কাজ দিতে হবে। কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে স্থানীয় জনবল নিয়োগ দিতে হবে। নদী ভাঙ্গন চিরতরে দূর করতে হবে। আমরা আর ত্রাণ চাইনা, ত্রাণকে দূরে ছুঁড়ে দিতে চাই।"

কুড়িগ্রামে এনসিপি'র সাংগঠনিক কার্যক্রম গতিশীল, কমিটি গঠন ও দলের নিবন্ধন কার্যক্রম বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা হয়।

দলটির জেলা সংগঠক রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় ও মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, জেলা সংগঠক এ্যাডভোকেট আব্দুল বারেক, আসাদুজ্জামান সরকার, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।  

সভায় কুড়িগ্রামের ৯ উপজেলার বিভিন্ন সংগঠক ও দলটির ৫ শতাধিক জনশক্তির সমাগম ঘটে।

ভোরের আকাশ/এসএইচ

কুড়িগ্রামএনসিপি

শেয়ার করুন: