শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে রেলপথ অবরোধ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা, প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময়  ডিপ্লোমা প্রকৌশলীর অংশগ্রহণে গাজীপুরের শিমুলতলী রোডের মডেল ইন্স্টিটিউট অব সাইন্স টেকনোলজি পলিটেকনিকের সামনে থেকে মিছিলটি বের হয়ে ভুরুলিয়া এলাকায় গিয়ে ঢাকা-রাজশাহী রেললাইনে অবস্থান করে।

এসময় আন্দোলনকারীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক ৩ দফা দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। ১০ম গ্রেড বাতিল করে যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে। সব প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের অনুপাত ১:৫ করতে হবে।

ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩০ ভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে।

ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে অপপ্রচার ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কিছু বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার ১ অনুপাত ১২ করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ এবং কারিগরি ছাত্র আন্দোলন পরিষদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যান ফাউন্ডেশন।

ভোরের আকাশ/জাআ

রেলপথ অবরোধগাজীপুর

শেয়ার করুন: