গোবিন্দগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সুমন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকার হিন্দু পাড়া ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
সুমন মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের ইসলাম মাঠের পার গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমনের মরদেহ ডোবায় পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত পবিত্র কুমার সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে।
তারা আরও জানায়, মৃত সুমন মাদকের আসক্ত ছিল, প্রায়ই চুয়ানি মদ খেয়ে মাতলামি করতো আজ মঙ্গলবার সকালে হয়তো মদ খেয়ে ডোবায় পড়ে মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, সুমন মিয়া মৃগী রোগী ও সে নেশার সাথে জড়িত ছিল। তবে স্থানীরা ধারনা করছে সে ডোবায় পড়ে মারা গেছে। তার পরেও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ পোস্ট মর্টেমের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হচ্ছে। এঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/জাআ