শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

পশু-পাখি পালনে প্রশিক্ষণ, স্বাবলম্বী হওয়ার পথে ১৫ জন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পাহাড়ের স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ ও ছাগল-মুরগি বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞানকে বাস্তব উৎপাদনমুখী কর্মকাণ্ডে কাজে লাগিয়ে স্বাবলম্বী করে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

গত ২৩ ও ২৪ নভেম্বর প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর ১৫ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ২ জন বাঙালি ও ১৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। প্রশিক্ষণে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায়  রোববার ২৯ নভেম্বর  আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ মাহরুস, পিএসসি। একই সঙ্গে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ক্ষুদ্র পরিসরে পশু-পাখি পালন ও আয়বর্ধক কর্মকাণ্ড শুরু করতে অংশগ্রহণকারীদের মধ্যে ৩টি ছাগল ও ২৪টি মুরগি বিতরণ করা হয়।

আরও পড়ুন

ষড়যন্ত্র করে সরকারের অগ্রযাত্রা থামানো যাবে না: খালেকুজ্জামান বাবলু

সংশ্লিষ্টদের মতে, শুধু প্রশিক্ষণ প্রদানেই সীমাবদ্ধ না থেকে প্রশিক্ষণার্থীদের হাতে উৎপাদন উপকরণ তুলে দেওয়ার ফলে এ উদ্যোগ বাস্তবভিত্তিক আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। বিশেষ করে স্বল্প পুঁজিতে পশু-পাখি পালনের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় অর্জন এবং পর্যায়ক্রমে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। লংগদু জোনের এ উদ্যোগও তারই ধারাবাহিক অংশ।

পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
‎
ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: