শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বরিশালে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বরিশালে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন তারা।

এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চরকাউয়া বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানান, সোমবার সকাল থেকে বাস চলাচল করার চেষ্টা করলেও অপর প্রান্ত থেকে থ্রি হুইলার ও অটোচালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সাইফুল ইসলাম, জামাল মুন্সি, সৈয়দ আবু বক্কর নামের তিন যাত্রী জানান, বাস বন্ধ থাকায় মোটরসাইকেল ও রিকশাযোগে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

বাস বন্ধ থাকায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। পাশাপাশি কয়েক দিন পর পর বাস ধর্মঘটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখার অনুরোধ জানিয়েছেন যাত্রীরা।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া উনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার সহ ৬ টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে।

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল মন্ত্রণালয়

বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, বিষয়টি নিয়ে আলোচনা করছি। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: