শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে সাতকানিয়ার কেরানীহাট চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “দেশে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার হরণ করা হচ্ছে।  গোপালগঞ্জে যে বর্বরোচিত হামলা হয়েছে, তা গণতন্ত্র ও মানবাধিকারের বিরুদ্ধে সরাসরি আঘাত।  জামায়াতে ইসলামি জনগণের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

জামায়াতের চট্টগ্রাম জেলা আমির অ্যাডভোকেট আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল হোসেন, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কেরানীহাট মহাসড়ক প্রদক্ষিণ করে।

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়াজামায়াতে ইসলামী

শেয়ার করুন: