কেশবপুরে হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর পাবলিক মাঠে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
গায়েবানা জানাযা কেশবপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোকতার আলি, বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, পৌর বিএনপির সহসভাপতি সাবেক কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস, এনসিপির সম্রাট হোসেনসহ সর্বস্তরের প্রায় তিন শতাধিক মানুষ জানাযায় অংশ নেন।
ভোরের আকাশ/এসএইচ