শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে কলেজ ছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) মুনশুরপুর মনসাতলা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, অভিযানকালে ১টি মামলা রুজু করা হয়। ইভটিজিংয়ের অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় সুখেন চন্দ্র কর্মকার (২৯) নামের এক যুককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত সুখেন চন্দ্র কর্মকার বগুড়া জেলার নন্দীগ্রাম পৌরসভার গুন্দাইল গ্রামের সুনীল চন্দ্র কর্মকারেরর ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

অভিযানকালে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম, বেঞ্চ সহকারী মো. আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
 

ভোরের আকাশ/র.ই
 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানগাজীপুরমো. নাজমুল ইসলাম

শেয়ার করুন: