শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে দুর্নীতি প্রতিরোধে দুদকের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ৭ মে ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দিনাজপুরে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেলে ৪ টা পযন্ত দিনাজপুর দুদক কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।

আরও পড়ুন

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

দুদক- এর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং জেলার ১৩টি উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, দুদক দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে আসছে। যেখানেই অনিয়ম বা দুর্নীতি তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সততা স্টোর ও শুভ সংঘ গঠনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এসব কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো সক্রিয় ভূমিকা রাখছে।

ভোরের আকাশ/নি

দিনাজপুর

শেয়ার করুন: