শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী যামিনীপাড়ায় বিজিবির বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে অভিযানের সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী পালিয়ে যায়। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন।

মোটরসাইকেলটি প্রথমে গতি কমিয়ে চেকপোস্টের কাছে এলেও বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে হঠাৎ ঘুরে তাইন্দংয়ের দিকে দ্রুত পালিয়ে যেতে শুরু করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়।

প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়ার পর মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলা সড়কের দিকে ঢুকে পড়ে। এ সময় টানা বৃষ্টি, কাদাযুক্ত রাস্তা, অন্ধকার ও সরু সড়কের কারণে বিজিবির টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির কিছুটা দূরত্ব তৈরি হয়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, এই সুযোগে মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান।

তল্লাশির সময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন

খুলনায় শিশু অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, ‘উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। যামিনীপাড়া এলাকায় এবারই প্রথম ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলো ব্যবহার করে মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। পলাতক দুই ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

ভোরের আকাশ/সু.পা

বিজিবির অভিযান

শেয়ার করুন: