শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন

রাশিদুল সভাপতি, রানা সম্পাদক ও মতি কোষাধ্যক্ষ নির্বাচিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এস এ টিভি’র খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতিসহ সব প্রার্থী বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত।  

রোববার (১৬ নভেম্বর) ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের সিডিউল অনুযায়ী নির্বাচনের দিন ৭টি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় উপরোক্ত ৭জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।  

ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফাইন্যানশিয়াল এক্সপ্রেসের খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অন্য দু’জন সদস্য হলেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, গত ১৪ নভেম্বর (শুক্রবার) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের ১২ ডিসেম্বর খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচনের ফলে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের দীর্ঘদিনের স্থবিরতার অবসান ঘটে।

ভোরের আকাশ/মো.আ.

প্রেস ক্লাবখুলনানির্বাচন

শেয়ার করুন: