শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়।

এসময় মাছের পোনা অবমুক্তকরণ, বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বরিশাল বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন।  সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, উপ–পুলিশ কমিশনার (উত্তর) সদর দপ্তর বরিশাল মেট্রোপলিটন পুলিশ সুশান্ত সরকার, পিপিএম সেবা, উপ প্রকল্প পরিচালক, মৎস্য দপ্তর বরিশাল বিভাগ আজাহারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল রিপন কান্তি দাসসহ মৎস্য কর্মকতার ও মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শুরুতে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

র‍্যালি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

পরে বরিশাল জেলায় ১০ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

ভোরের আকাশ/জাআ

বরিশালজাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫

শেয়ার করুন: