শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে নদী থেকে মাটি বিক্রি : হুমকিতে বেড়িবাঁধ

সরিষাবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধ সংলগ্ন ঝিনাই নদীতে জেগে ওঠা পলি মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোস্তফার নেতৃত্বে ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে মাহিন্দা গাড়ির মাধ্যমে দিন-রাত নির্বিচারে মাটি কেটে বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, নদীর পাড় ঘেঁষে লাগাতার মাটি কাটার ফলে পানি উন্নয়ন বোর্ডের কোনাবাড়ী বেরিবাঁধ এখন মারাত্মক ঝুঁকির মুখে। সামনে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, যেকোনো সময় বাঁধ ধসে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে, এতে হাজারো মানুষের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখের সামনেই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে করে সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে নদী থেকে মাটি উত্তোলন করা হচ্ছে, যা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। ইতোমধ্যে নদীর পাড়ে ফাটল দেখা দিয়েছে এবং আশপাশের সড়ক যোগাযোগও হুমকির মুখে পড়েছে।

একজন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা বলেন,“আমাদের চোখের সামনে নদী কেটে নিচ্ছে। বাঁধ ভেঙে গেলে আমাদের ঘরবাড়ি রক্ষা করার কেউ থাকবে না। দ্রুত এই অবৈধ কাজ বন্ধ করা জরুরি।” এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অবৈধ মাটি উত্তোলন বন্ধ, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ বেরিবাঁধ জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/এনউব

হুমকিতে বেড়িবাঁধ

শেয়ার করুন: