শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় কবি আনওয়ার আহমদের জন্মদিনে স্মরণসভা ও ফল উৎসব

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বগুড়া লেখক চক্রের আয়োজনে কবি আনওয়ার আহমদের ৮৫তম জন্মদিন উপলক্ষে স্মরণসভা, স্মৃতিপদক প্রদান, কবিতা পাঠ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শিশু সংগঠক অ্যাডভোকেট পলাশ খন্দকার। 

প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ।

অনুষ্ঠানে 'লেখমালা' সম্পাদক কবি মামুন মুস্তাফাকে 'কবি-সম্পাদক আনওয়ার আহমদ স্মৃতিপদক-২০২৫' প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি তাকে উত্তরীয় পরিয়ে দিয়ে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়।

স্মরণসভায় কবি আনওয়ার আহমদকে স্মরণ করে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর খয়াম কাদের, কবিপুত্র নাজিম আনওয়ার রুপম, রয়্যাল কেক অ্যান্ড আর্টের স্বত্বাধিকারী বায়েজিদ শেখ, কবি এমরান কবির, ছড়াকার আমির খসরু সেলিম ও এস. এম. আনিছুর রহমান। 

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল। শুভেচ্ছা বক্তব্য দেন একতারা সম্পাদক কবি মতিয়ার রহমান, শিক্ষাবিদ ড. ত্বাইফ মামুন ও কবি হাসান সিরাজ।

এছাড়া কবি আনওয়ার আহমদের কবিতা আবৃত্তি করেন সাহাব উদ্দিন হিজল, মুনসুর রহমান তানসেন, সিকতা কাজল, প্রতত সিদ্দিক, শাহানূর শাহিন, মাহাবুব টুটুল, আবু রায়হান, সম্পা রাণী মোহন্ত, অনন্য রাসেল, শাহাদত হোসেন, মনোয়ারা মুন্নী, হাবীবুল্লাহ জুয়েল, আমিনুল ইসলাম রনজু, শাকিবুল শাকিল ও সাহানা আক্তার।

অনুষ্ঠানের শেষে রয়্যাল কেক অ্যান্ড আর্টের সৌজন্যে কেক কাটা হয় এবং অতিথিদের দেশীয় ফল ও কেক দিয়ে আপ্যায়ন করা হয়।

আরও পড়ুন

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

ভোরের আকাশ/ র.ই

 


 

স্মরণসভাকালাম আজাদ

শেয়ার করুন: