শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধনবাড়ীতে এক পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের একই পরিবারের পাঁচজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 

সম্প্রতি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে এফিডেভিট করে তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। শুক্রবার জুম্মার নামাজের পর তাদের জন্য স্থানীয় মসজিদে দোয়া করা হয়। ইসলাম ধর্ম গ্রহণ করায় বাবার বাড়ী ছেড়ে অন্যের গোয়াল ঘরে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর ভাবে রাত্রি যাপন করছে তারা।

জানা গেছে, পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের সাগর বিশাস(৩০) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বপরিবারে আদালতে গিয়ে বিধিমোতাবেক নাম পরিবর্তনের মাধ্যমে তার নাম মোহাম্মদ আলী এবং তার স্ত্রীর নাম শ্রীমতি বেবী রাণী স্থলে ফাতেমা বেগম(২৭), বড় মেয়ে শ্রীমতি প্রিয়াংষ্কা রানী স্থলে আসমাউল হুসনা আছমা খাতুন, বড় ছেলে সূর্য বিশাস স্থলে মোহাম্মদ হুসাইন ও ছোট ছেলে শ্রী জীবন স্থলে মোহাম্মদ হাসান আলী রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মোহাম্মদ আলী জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। বিয়ের পর সংসারী জীবনের একপর্যায়ে স্ত্রীর নিকট বিষয়টি প্রকাশ করলে সে আমাকে অনুপ্রাণিত করে। দীর্ঘসময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) প্রতি বিশ্বাস রেখে স্বপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। 

আরও পড়ুন

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ইসলাম ধর্ম গ্রহণ করায় আমার পরিবার আমাকে আমার স্ত্রী সন্তান সহ সকলকে বের করে দিয়েছে। তাই একেক দিন একেক জনের বাড়ীতে রাত্রি যাপন করছি। গতকাল রাতে এলাকার রফিক নামের এক মুসলিম ভাইয়ের বাড়ীর ভাঙ্গা গোয়াল ঘরে ঝড় বৃষ্টির রাতে ছোট্র শিশু সন্তান ও স্ত্রী নিয়ে বসে খুব কষ্টে রাত কাটিয়েছি ।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বাদল হোসেন জানান, ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী আমাদের সকলের সাথে রমজানের ঈদে মাঠে জামাতের সাথে নামায আদায় করেছে। তবে তারা ইসলাম ধর্ম গ্রহণ কারায় ঘর ছাড়া হয়েছে। তাই নওমুসলিমদের জন্য গৃহ নির্মাণসহ সার্বিক সহযোগীতায় স্থানীয় সংসদ সদস্য মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।

ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি জানান, কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই ৫ জন। এখন তারা আমাদের মুসলিম ভাই বোন। আমরা আমাদের বিএনপিসহ মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে তাকে সহযোগীতা করা হবে।এবং  নওমুসলিমদের সহযোগীতা করার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তিনি।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান,  মোহাম্মদ আলী উপজেলার পাইস্কা ইউনিয়নের বাসিন্দা। তিনি পূর্বে হিন্দু ধর্মের লোক ছিলেন। তিনি স্ত্রী সন্তান নিয়ে ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করায় মানবেতর জীবনযাপন করছে বিষয়টি জানা মাত্রই তাদের কে উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবং তার ছেলে মেয়ের লেখাপড়াসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

ভোরের আকাশ/ র.ই
 

ইসলাম ধর্ম গ্রহণমোহাম্মদ আলী

শেয়ার করুন: