শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারীতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। 

একইসঙ্গে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শান্তি মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমতকে সম্মান জানিয়ে সভ্য, শালীন ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তারা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলা এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

মাভাবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এদিকে,জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব শিয়াবুজ্জামান চৌধুরী শিহাব এবং জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/ র.ই


 

জেলা যুবদলশাহাদাৎ হোসেন চৌধুরী

শেয়ার করুন: