শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাভাবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল রূপান্তরের ক্রমবর্ধমান প্রভাব, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তে "একবিংশ শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল রূপান্তর' শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল  ইসলাম।

সেমিনারে মূল বিষয়ের উপর আলোচনা করেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক (প্রেষণে) ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি বর্তমান বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান, গবেষণা দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয়কে আধুনিক, স্মার্ট ও গবেষণামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, শুধু প্রযুক্তি ব্যবহার নয়, এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসন ও শিল্পখাতে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করতে হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্ব বিদ্যালের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোস্তাফা কামাল নাসির প্রমুখ। 

আয়োজকরা জানান, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বব্যাপী শিক্ষা, অর্থনীতি, গণমাধ্যম, প্রশাসন ও কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে। এসব পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সেমিনারটি শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও প্রযুক্তি বিষয়ে আগ্রহীদের জন্য জ্ঞান বিনিময় এবং নতুন ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা : সড়কমন্ত্রী

উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ র.ই


 

মাভাবিপ্রবিঅধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন

শেয়ার করুন: