শাজাহানপুরে ২৩ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

বগুড়ার শাজাহানপুরে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩টি জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ রঙ্গিলাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ২৩টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র