শিরোনাম
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহতনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বি‌পিএম (বার)।

এসময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, বেলকুচি সার্কেল'র সহকারী পুলিশ সুপার মো: শহিদুল হাসান।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার যানবাহন পরিদর্শন ও চালক পুলিশ সদস্যদের বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান শেষে অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন পুলিশ সুপার।

এসময় সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: