মাসুদ হাওলাদারের চিকিৎসায় জিয়া গবেষণা পরিষদের আর্থিক সহায়তা

দীর্ঘদিন ধরে অসুস্থ বরিশাল মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মাসুদ হাওলাদারকে হাসপাতালে দেখতে গেছেন জিয়া গবেষণা পরিষদ বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ হাওলাদারকে দেখতে যান সংগঠনের নেতারা।
হাসপাতালে অবস্থানকালে তারা অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। এ সময় তারা মাসুদ হাওলাদারের দ্রুত সুস্থতা কামনা করেন।
পরে জিয়া গবেষণা পরিষদ বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে অসুস্থ শ্রমিক দল নেতা মাসুদ হাওলাদারের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
ভোরের আকাশ/সু.পা