শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে ফেস্টুন অপসারণে ইসির নির্দেশনা মানছেন না প্রার্থীরা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকার ধামরাই উপজেলায় নির্বাচন কমিশনারের ঘোষণাকে উপেক্ষা করে প্রার্থীদের ব্যানার ফেস্টুন অপসারণ করতে দেখা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণায় স্পষ্ট নির্দেশনা দিয়েছে আটচল্লিশ ঘণ্টার মধ্যে সকল ব্যানার ফেস্টুন পোষ্টার দেওয়াল লেখনি নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। আটচল্লিশ ঘণ্টা অতিবাহিত হলেও তা মানছেন না ধামরাইয়ের মনোনয়ন প্রত্যাশিরা।

ধামরাই উপজেলা পরিষদের মূল ফটকের গেইট সহ প্রধান সড়ক, বাজার ও জনবহুল এলাকায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশন ইসির ঘোষণাকে উপেক্ষা করে অপসারণে কার্যত কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। ধামরাইয়ে রাজনৈতিক নেতাদের ইসির এমন আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি বলেন, তফসিল ঘোষণার পর থেকে মাইকিং করে ব্যানার ফেস্টুন অপসারণ করতে বলা হয়েছে। যেহেতু প্রার্থীরা নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন অপসারণ করেনি আমরা অতি দ্রত ব্যানার ফেস্টুন অপসারণের কাজ শুরু করব। ধামরাইয়ে যদি ব্যানার ফেস্টুনের পরিমান বেশি হয় আমাদের ক্যাপাসিটির বাহিরে চলে যায় সেক্ষেত্রে প্রার্থীদের ডেকে আবারো অপসারণের নির্দেশ দেওয়া হবে।

পরবর্তীতে কোনো প্রার্থী নির্দেশনা অমান্য করলে আমাদের জরিমানা করার নির্দেশনা রয়েছে। 

ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে চান বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভোরের আকাশ/এসএইচ
 

ধামরাইনির্বাচন কমিশনারফেস্টুন

শেয়ার করুন: