শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে কলারোয়া উপজেলার কাজির হাট কলেজের সামনের একটি মৎস্যঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 নিহত ইমরান হোসেন (২৭) উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

নিহতের মা আমেনা বেগম দাবি করেছেন, ২৪ আগস্ট তার কাছের বন্ধু রিপন তাকে মোবাইল ফোনে ডাকে। যাওয়ার সময় বলে যায় বাজার থেকে আসার সময় মেয়ের জন্য স্কুল ব্যাগ এবং বেদানা নিয়ে বাড়ি ফিরবো। এরপর থেকে আর ছেলের কোনো খবর পাওয়া যায়নি। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম বলেন, গত ২৪ আগস্ট থেকে ইমরান হোসেন নিখোঁজ ছিল। বুধবার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। আজ সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এবং কারা ঘটিয়েছে সেটি তদন্তের পর জানা যাবে।

ভোরের আকাশ/মো.আ.

সাতক্ষীরাপুলিশমরদেহ উদ্ধার

শেয়ার করুন: