শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাংনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ আহত ৭

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মেহেরপুরের গাংনীতে ওষুধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চালকসহ একই পরিবারের ৭ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা তারা হলেন- আবু তাহের (৩৫), খুশিয়ারা খাতুন (৩০), সাঈদ (১০), সোনিয়া খাতুন (২৮), মুরশিদা খাতুন (৪৩) আবির হোসেন (১২), আতিয়ার হোসেন রায়হান (৬)।আহতরা সবাই করমদী গ্রামের বাসিন্দা। 

আরও পড়ুন

মৌসুমি বায়ুর প্রভাবে টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে করমদী গ্রাম থেকে পাখিভ্যানযোগে বাওট গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধবাহী কাভার্ড ভ্যান পাখিভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ভ্যানে থাকা ৭ আরোহীই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ও বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। বর্তমানে তাদেরকে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী  জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্ত করাসহ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ইউএম

সড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: