শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার আরোগ্যে বগুড়ায় ভিপি সাইফুলের মহতি উদ্যোগ

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল, গরু সদকা, কোরআন খতম ও মাংস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বাদ যোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআন খতমের পর বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মো. মনোয়ার হোসেন। দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে গরীব, অসহায় মানুষসহ শহরের রিকশাচালক, সিএনজিচালক ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সদকা হিসেবে জবাই করা গরুর মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, দেলোয়ার হোসেন পশারী হিরু, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন মণ্ডল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাফেজ জাকারিয়া, স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, মাহবুব হাসান লেমন, এসএম রফিকুল ইসলাম, হাসানুজ্জামান পলাশসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েব ইসলাম অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, আরিফিন খালিদসহ আরও অনেকে কর্মসূচিতে অংশ নেন।

ভোরের আকাশ/জাআ

বগুড়াখালেদা জিয়া

শেয়ার করুন: