শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ দিন আগের পাউরুটি দিয়ে বার্গার, স্যান্ডউইচ তৈরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌলভীপাড়ায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, মৌলভিপাড়া সমবায় মার্কেটের পশ্চিম পাশে অবস্থিত "আল নূর" নামক রেস্টুরেন্টে ১৪ দিন পূর্বে (১০-০৮-২০২৫) মেয়াদ উত্তীর্ণ হওয়া পাউরুটি দিয়ে স্যান্ডউইচ, বার্গার, হটডগ প্রস্তুতের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া সেখানে সঠিক প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল না।

এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। প্রতিষ্ঠানসমূহকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়ায় এ সকল কার্যক্রম অব্যাহত রাখার কথা জানায়।
(প্রেস বিজ্ঞপ্তি)
ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানপাউরুটি

শেয়ার করুন: