গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা

“আসুন তামাকমুক্ত দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), গাজীপুর জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান।
আলোচনা সভায় নাটাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক বেলাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ভোরের আকাশ/সু.পা