লালপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে দিবস ২০২৫ উপলক্ষে নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আযোজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার রাজকৃষ্ণপুর চিনিবটতলা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই গণমিছিলে জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মীদের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে লালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম, লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারি সেক্রেটারী মহসিন আলম, ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে কোন বৈষম্য থাকবে না, যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে, এ সময় তারা আরো বলেন, নতুন করে আর কোন ফ্যাসিবাদ যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণমিছিল ও সমাবেশ শেষে জলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/জাআ