শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পরিবহন সংকট, ৯ দফা দাবিতে মালিক-শ্রমিকদের সংবাদ সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসন ও বৈষম্য দূর করার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে ৯ দফা দাবি জানিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। দাবিগুলোর মধ্যে রয়েছে আন্তঃজেলা রুটে বাসের সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার এবং বন্ধ থাকা কয়েকটি রুটে পুনরায় বাস চলাচল চালু করা। এসব দাবি আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সৈয়দপুরে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা এসব দাবি তুলে ধরেন। নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল গফুর সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সরকার।

লিখিত বক্তব্যে নেতারা বলেন, রংপুর-দিনাজপুর ও রংপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা অপ্রতুল। রংপুর-দিনাজপুর রুটের দুই প্রান্তে রংপুর ও দিনাজপুরের ২৫টি করে মোট ৫০টি বাস চলাচল করলেও নীলফামারী জেলার বাস রয়েছে মাত্র ১২টি। ফলে দীর্ঘদিন ধরে সৈয়দপুরের যাত্রীরা পরিবহন সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন।

সংবাদ সম্মেলনে রংপুর ও দিনাজপুর—উভয় প্রান্ত থেকে নীলফামারী জেলার অন্তত ১০টি করে বাস এবং ঠাকুরগাঁও প্রান্তে আরও দুটি বাসের সিরিয়াল দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সন্ধ্যার পর রংপুর ও দিনাজপুর থেকে সৈয়দপুরগামী যাত্রীদের জন্য পর্যাপ্ত বাস চালু এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানানো হয়।

এ ছাড়া সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের জরুরি সংস্কার, বাইপাসে বাস চলাচলের বাধা দূরীকরণ, সৈয়দপুর-রাজশাহী ও নীলফামারী-সৈয়দপুর-বগুড়া রুট পুনরায় চালু এবং সড়ক-মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজি চলাচল বন্ধের দাবি জানানো হয়েছে।

নেতারা অভিযোগ করেন, বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে রংপুর ও দিনাজপুর মালিক সমিতির সঙ্গে আলোচনার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ঠাকুরগাঁও মালিক সমিতি এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালিক সমিতির সাবেক সভাপতি মো. শাহনওয়াজ হোসেন শানু, সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল হাফিজ, সহ-সভাপতি মো. মোফাক্খার আলী স্বপন, সহ-সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মজনু, কোষাধ্যক্ষ মো. এহসান রসুল বিন্ধু, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল, মো. আরমান হামিদসহ মালিক সমিতির নেতারা।

আরও পড়ুন

বন্দরে ছিনতাই ও হত্যা, প্রধান আসামি নয়ন গ্রেপ্তার

এ সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল হাফিজ।

সংবাদ সম্মেলনে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বৈষম্য নিরসনসহ ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে রংপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও রুটে যাত্রীবাহী বাস চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে এর দায় মালিক-শ্রমিক সংগঠন নেবে না।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: