শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্দরে ছিনতাই ও হত্যা, প্রধান আসামি নয়ন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ জানায়, গত ২৮ আগস্ট রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে বন্দরের আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে মো. টুটুল (২৮) নামে এক যুবককে তার সহযোগীদের সঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ সময় ছিনতাইকারীরা টুটুলের বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় তারা।

স্থানীয়দের সহযোগিতায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর সিপিসি-১ ও র‍্যাব-২-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার নয়ন (২৭) নারায়ণগঞ্জের আলীনগর এলাকার খোকা মিয়ার ছেলে।

র‍্যাব-১১ জানায়, গ্রেপ্তার নয়নের বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।

আরও পড়ুন

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ ও র‍্যাব-২-এর যৌথ অভিযান পরিচালনা করে ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মামলার প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: