শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে আবারও অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন। 

রোববার সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাকৃবির জব্বার মোড়ে রেলপথ অবরোধ করে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন শিক্ষার্থীরা। বর্তমানে তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে।এর আগে শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একই দাবিতে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছিলেন।

পরে রাত ৮টায় প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রবেশপত্র পুড়িয়ে অবরোধ তুললেও রাত ১১টার দিকে যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে তারা আবারও রেললাইনে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর রাত ১২টার দিকে তারা রেললাইন থেকে সরে যান।আজ টানা দ্বিতীয় দিনে অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ রুটের গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল পুরোপুরি থমকে গেছে।

ভোরের আকাশ/জাআ

অবরোধময়মনসিংহ

শেয়ার করুন: